সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
বিচিত্র

গোটা ছাগল গিলে ফেলল সাপটি, তার পর কী হল!

নিউজ ডেস্ক১৭ জুন ২০১৭১ মিনিট পড়া
গোটা ছাগল গিলে ফেলল সাপটি, তার পর কী হল!

সিল্কসিটিনিউজ ডেস্ক: আস্ত একটা ছাগল গিলে ফেলল অজগর সাপ। ঘটনাটি অসমের ছরিয়ালি গ্রামে। ছাগলটিকে গিলে ফেলার পরে ১৫ ফুট লম্বা সাপটির পেট বিশালাকার ধারণ করে। পেট এতই ফুলে যায় যে, সাপটি আর নড়তে পারে না।

ছাগলটি খেয়ে ফেলার পরে, সাপটি দ্রুত পালাতে না পারায়, গ্রামের বাসিন্দাদের নজরে পড়ে যায়। গ্রামবাসীদের মুখ থেকেই জানা যায়, সাপটি কাছেরই একটি জঙ্গল থেকে পালিয়ে এসে ছাগলটি গিলে ফেলে।

এর পরে এলাকার মানুষই সাপটির মুখ বেঁধে বন দফতরের কাছে সাপটিকে পাঠানোর বন্দোবস্ত করেন। ইতিমধ্যেই সাপটির ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, গ্রামের বেশ কয়েকজন সাপটিকে বিরক্ত করছে। কেউ কেউ আবার সাপটিকে নিয়ে জোর করে ছবি তুলছে। তাই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রাণী-নির্যাতনের অভিযোগ করেছেন।