সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২৫ অক্টোবর) জেলেনস্কির অফিসের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জাতিসংঘের প্রধান এই সপ্তাহের শুরুতে ব্রিকসে যোগদানের জন্য কাজানে ক্রেমলিনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন আন্তোনিও গুতেরেসে। এতে ক্ষুব্ধ ইউক্রেন। এ কারণে জেলেনস্কির শান্তি সম্মেলনে গুতেরেসকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না।

ব্রিকস সম্মেলনে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর, গুতেরেসের প্রেস উইং জানিয়েছে, ‘জাতিসংঘের প্রধান তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’।

কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুতেরেসের করমর্দনের ছবি সামনে আসার পর কিয়েভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কিয়েভ দাবি করছে, খুনির সঙ্গে ছবি তুলেছেন জাতিসংঘ মহাসচিব।

পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালায় রুশ সেনাবাহিনী। যা এখনো চলমান।

 

সূত্র: যুগান্তর