সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ইসাতো নিজে সাইদি পদত্যাগ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

ভাইস প্রেসিডেন্ট পদত্যাগ করলেও এখনও পদত্যাগে নারাজ প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। পার্শ্ববর্তী দেশগুলো সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার পরও তিনি ক্ষমতা ছাড়বেন না বলে জানিয়েছেন।

 

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আদামা বারৌর কাছে পরাজিত হন ইয়াহিয়া। গত বৃহস্পতিবার নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। কিন্তু মঙ্গলবার প্রেসিডেন্ট হিসাবে তার সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে ইয়াহিয়া ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেওয়া হয়।

 

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান ইয়াহিয়া। কিন্তু আফ্রিকান ইউনিয়ন তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বলে জানিয়েছে।

 

বুধবার মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওলুদ আবদেল আজিজ গাম্বিয়ার রাজধানী বানজুলে গিয়ে ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

 

এদিকে, সেনেগালের সেনাবাহিনী গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়াকে উৎখাতে সীমান্তে অবস্থান নিয়েছে। যে কোনও সময় সামরিক আগ্রাসন চালানো হতে পারে বলে জানা গেছে। নাইজেরিয়াও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এবং বিমান বাহিনী নজরদারি করতে পাঠিয়েছে বলে জানা গেছে।

 

গাম্বিয়ার সেনাপ্রধান ওসমান বাদজি জানিয়েছেন, তার সেনাবাহিনী সেনেগালের সঙ্গে লড়াই করবে না। তিনি বলেন, ‘আমরা সামরিক লড়াইয়ে জড়িত হবো না। এটা একটি রাজনৈতিক বিতর্ক। আমি আমার সেনাদের বোকাদের মতো যুদ্ধে জড়িত হতে দেবো না। আমি আমার মানুষকে ভালোবাসি।’

 

সামরিক আগ্রাসনের হুমকিতে অন্তত ২৬ হাজার গাম্বিয়ান সেনেগালে আশ্রয় নিয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৪ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ইয়াহিয়া জামেহ।

সূত্র: বাংলা ট্রিবিউন