সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

গাম্বিয়ার প্রেসিডেন্টের গদি ছাড়বেন জাম্মেহ

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গাম্বিয়ার প্রেসিডেন্টের গদি ছাড়বেন জাম্মেহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাম্বিয়ার প্রেসিডেন্ট পদ আঁকড়ে থাকবেন না নির্বাচনে পরাজিত ইয়াহিয়া জাম্মেহ।  রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এমন ঘোষণা দিয়েছেন।

 

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রেসিডেন্ট পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন জাম্মেহ।

 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে জাম্মেহ বলেন, ‘এক ফোঁটা রক্ত ঝরারও কোনো প্রয়োজন নেই।’

 

‘আজ আমি নিজ বিবেক থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি যে, গাম্বিয়াবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা সঙ্গে নিয়েই এই মহান জাতির নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে দাঁড়াব।’

 

এই বক্তব্য দেওয়ার আগে জাম্মেহ ও পশ্চিম আফ্রিকান মধ্যস্ততাকারীদের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। তবে বিষয়টি কোনো চুক্তির মাধ্যমে মীমাংসা করা হয়েছে কি না, তা জানাননি জাম্মেহ।

 

প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের আগে গিনি ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও আলোচনা হয়েছিল জাম্মেহের।

 

এর আগে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আদামা ব্যারোর কাছে পরাজিত হন জাম্মেহ। নির্বাচনে হারের ফল প্রাথমিকভাবে মেনে নিয়েছিলেন জাম্মেহ। কিন্তু পরে তিনি ভোট কারচুপির অভিযোগ এনে ক্ষমতা থেকে সরবেন না বলে ঘোষণা দেন। তাঁর এই পদ না ছাড়তে চাওয়াকে সমর্থন করে গাম্বিয়ার পার্লামেন্টেও।

 

আফ্রিকার প্রভাবশালী অর্থনৈতিক জোট ‘ইকোওয়াস’ শুক্রবারের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে ইয়াহিয়া জাম্মেহকে সময় বেঁধে দিয়েছিল। এ সময়ের মধ্যে ক্ষমতা না ছাড়লে জোর করে তাঁকে সরানো হবে বলে হুমকি দিয়েছিল সংস্থাটি।

 

আফ্রিকার জোটকে সমর্থন দিয়েছিল ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। তবে কোনোরকম বলপ্রয়োগের আগে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছিল জাতিসংঘের এই পরিষদ।

 

আদামা ব্যারোর সমর্থনে গাম্বিয়ায় সেনাও পাঠিয়েছিল প্রতিবেশী দেশ সেনেগাল।

সূত্র: এনটিভি