সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

গাম্বিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে চূড়ান্ত আল্টিমেটাম

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গাম্বিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে চূড়ান্ত আল্টিমেটাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সরকার। এই সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে জাতিসংঘ সমর্থিত আঞ্চলিক বাহিনীর মাধ্যমে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট জামেহ গত ডিসেম্বরে নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যান। এরপরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন তিনি। এই সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলো কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বৃহস্পতিবার গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রতিবেশী সেনেগালে শপথ নিয়েছেন আদামা বারো। এরপরই আদামার সমর্থনে গাম্বিায়ার রাজধানী বানজুলের দিকে অগ্রসর হয় সেনেগালের সেনাবাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সেনারা। গাম্বিয়ার সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে ব্যারাকে ফেরত যাওয়ার নির্দেশ দেয় তারা।

শুক্রবার জামেহকে দেয়া সময়সীমা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সেনেগাল ও আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সেনাদের আর অগ্রসর না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সকালে গিরির প্রেসিডেন্ট আলফা কনডির মধ্যস্থতার জন্য জামেহর সঙ্গে সর্বশেষ বৈঠকে বসেছেন। পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াসের চেয়ারম্যান মারকেল অ্যঅলিয়া ডি সুজা জানিয়েছেন,  আলোচনা ব্যর্থ হলে এরপরই সেনা অভিযান শুরু হবে।

তিনি বলেছেন, ‘যদি দুপুরের মধ্যে সে (জামেহ) প্রেসিডেন্ট কনডির মধ্যস্থতায় দেশ ছাড়তে রাজী না হয়, তাহলে আমরা সত্যিই সামরিক হস্তক্ষেপ করব।’

সূত্র: রাইজিংবিডি