সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গাজা থেকে ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
গাজা থেকে ১২ বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস।

বিবৃতিতে বলা হয়, কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) তাদের গ্রহণ করবে।

এদিকে, গাজায় ভুলবশত ছোড়া মর্টার শেলে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী।
তাদের দাবি, ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার যে একটি মর্টার শেল ছুড়েছিল তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ বুধবার জানায়, ওই শেলিংয়ে অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।