সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

গাজার ৯০ ভাগ পানি পান উপযোগী নয়

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গাজার ৯০ ভাগ পানি পান উপযোগী নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯০ ভাগ পানি পান উপযোগী নয় বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। তিনি বলেছেন, উপত্যকায় বসবাসরত অল্প সংখ্যক মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারছেন।

ফিলিস্তিনের পানি সম্পদ কর্তৃপক্ষের ডেপুটি চেয়ারম্যান রেবহি আশ-শেইখ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন।

গাজা উপত্যকায় ২০০৭ সালের জুন থেকে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এ কারণে, জ্বালানির অভাবে উপত্যকার পানি বিশুদ্ধিকরণ যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে না। ফলে কর্তৃপক্ষকে পাম্পের সাহায্যে সাগরের পানি উঠিয়ে সরাসরি সরবরাহ করতে হচ্ছে। এই পানি দিয়ে গোসল ও কাপড় ধোয়ার কাজ করা গেলেও রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করতে পারছেন না উপত্যকাবাসী। যাদের সামর্থ্য আছে তারা দোকান থেকে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন। এ ছাড়া, গাজা উপত্যকায় হাতে গোনা কয়েকটি পানি বিশুদ্ধীকরণ যন্ত্র রয়েছে যেখানে সারাদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন এক জেরিক্যান সুপেয় পানি পাওয়ার আশায়।

সূত্র: রাইজিংবিডি