সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দিতে জর্দানের রাজাকে আমন্ত্রণ ট্রাম্পের

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দিতে জর্দানের রাজাকে আমন্ত্রণ ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়ে তথাকথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য জর্দানের রাজা আবদুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

এই বোর্ডের দায়িত্ব হবে গাজার অস্থায়ী শাসনব্যবস্থা তদারকি করা। অঞ্চলটি অক্টোবর থেকে একটি নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে।

এর আগে গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে শুক্রবার জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এই বোর্ডে ‘প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য’ হিসেবে থাকবেন। বোর্ডটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।