সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় আরও ৯৯ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
গাজায় ইসরাইলি হামলায় আরও ৯৯ ফিলিস্তিনি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজায় আরও ৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় মোট মৃতের সংখ্যা ৪১,৭৮৮ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চলমান আক্রমণে ৯৬,৭৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও জানানো হয় মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ৮টি পরিবারের ওপর হামলা চালিয়ে ৯৯ জনকে হত্যা করেছে এবং ১৬৯ জনকে আহত করেছে। এখনও অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন। তবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরাইল গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

এই আক্রমণের ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর