সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

খোঁড়া পা নিয়েই বনে ১৮ বছর রাজত্ব, চিরবিদায় নিল ‘ল্যাংডি’

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৬২ মিনিট পড়া
খোঁড়া পা নিয়েই বনে ১৮ বছর রাজত্ব, চিরবিদায় নিল ‘ল্যাংডি’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বনের কঠিন নিয়মকে হার মানিয়ে প্রায় ১৮ বছর রাজত্ব করার পর মারা গেছে ভারতের মধ্য প্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের জনপ্রিয় বাঘিনী ল্যাংডি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও বনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল এই বাঘিনী। গত সপ্তাহে রিজার্ভের করমঝিরি রেঞ্জে তার মৃতদেহ উদ্ধার করেন বনরক্ষীরা।

জন্মগতভাবেই এই বাঘিনীটির সামনের একটি পা খোঁড়া ছিল, যার ফলে তার হাঁটার ধরণ ছিল অন্যদের চেয়ে আলাদা।

বন্যজীবনে শিকার ধরার জন্য যে গতি ও ক্ষিপ্রতার প্রয়োজন, ল্যাংডির তা ছিল না। কিন্তু নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে এই অভাব পূরণ করেছিল। সে শিকারের পেছনে না ছুটে ঘণ্টার পর ঘণ্টা পানির উৎসের কাছে ওত পেতে বসে থাকত। এই ধৈর্যই তাকে বন্য বাঘের গড় আয়ুর চেয়ে অনেক বেশি সময় বাঁচিয়ে রেখেছে।

শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ল্যাংডি ১০টি শাবকের জন্ম দিয়েছে এবং তাদের সফলভাবে বড় করে তুলেছে। তার বোন ছিল বিশ্ববিখ্যাত বাঘিনী ‘কলারওয়ালি’, যে ২৯টি শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল। ল্যাংডির বাবা ‘চার্জার’ ও মা ‘বাড়ি মাতা’ ছিল পেঞ্চের বনের পরিচিত মুখ। বিবিসির বিখ্যাত তথ্যচিত্র ‘টাইগার: স্পাই ইন দ্য জঙ্গল’-এ তাদের পরিবারের গল্প উঠে এসেছিল।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই ল্যাংডির মৃত্যু হয়েছে। বয়সের ভারে শেষ দিকে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে পূর্ণ সম্মানের সাথে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

সূত্র : ফার্স্টপোস্ট