জাতীয়

কোস্ট গার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা ও দুর্যোগ মোকাবেলায় কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে এসব সরঞ্জাম কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস) প্রকল্পের আওতায় ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ ও সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন দেওয়া হয়েছে। ট্রমা রেসপন্স ব্যাগগুলোতে জরুরি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।

দূতাবাস জানায়, এই উদ্যোগের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ড সদস্যদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়বে।

পাশাপাশি দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে সংস্থাটির প্রস্তুতিও আরো শক্তিশালী হবে।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার হবে।