গোলাম রসুল, দুর্গাপুর:
কোরবানী ঈদকে সমানে রেখে দুর্গাপুরে ইলেকট্রোনিক্স পণ্য ফ্রিজের কেনা বেচা জমজমাট হয়ে উছেঠে। বিভিন্ন ইলেকট্রোনিক্স দোকানে এখন ক্রেতাদের পদচারনে মুখরিত হয়ে উঠেছে দোকান গুলো। বিলাসী পণ্যহিসেবে পরিচিতি ফ্রিজ এখন অত্যাবশ্যকীয় পণ্যহিসেবে জায়গা দখল করে নিয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে ইলেকট্রোনিক্স দোকানী মালিকরা ঈদ উপলক্ষে বিভিন্ন প্রকার ছাড় ও কিস্তিতে ফ্রিজ বিক্রি করছেন। খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা এবং ওষুধের মতো অতি প্রয়োজনীয় পণ্যের গুণগতমান অক্ষুন্ন রাখতে এ পণ্যটির জুড়ি নেই। তাই অন্যান্য পণ্যের তুলনায় ঈদকে সামনে রেখে বেড়েছে ক্রেতাদের ফ্রিজ কেনার হিড়িক।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত এক সপ্তাহ থেকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজার গুলোতে কোরবানীর ঈদকে সামনে রেখে ইলেক্টোনিক্স পণ্যের বাজারে বর্তমান ফ্রিজের বেচা কেনা জমজমাট হয়ে উঠেছে। উপজেলা সদর, আলীপুর, আমগাছি, কানপাড়াসহ উপজেলার প্রতিটি ইলেক্ট্রনিক্স শোরুম গুলোতে দেখে গেছে ক্রেতাদের ভিড়। ক্রেতা আকর্ষণে বিভিন্ন কোম্পানি ফ্রিজের রঙ ও বিভিন্ন ডিজাইনে বৈচিত্র্যতা এনেছে দেশী-বিদেশীসহ সকল কোম্পানির ফ্রিজ।

এ বছরে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফ্রিজ বাজার নিয়ন্ত্রণ করছে। এক্ষেত্রে সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও বাজেটে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া ফলে ঈর্ষণীয়সাফল্য ও বাজার ধরতে সক্ষম হয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দুর্গাপুরে ওয়াল্টন, যমুনা,মার্সেল, গোল্ডস্টার, মিনিস্টার, মাইওয়ান ও ভিকন ইত্যাদি দেশীয় ব্র্যান্ডের ফ্রিজের দাম কম হওয়ায় বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি বিদেশী ব্র্যান্ড গুলোর মধ্যে স্যামসাং, এলজি,সিঙ্গার,শার্প ফ্রিজেও ক্রেতাদের আকর্ষণ করছে। তবে সামর্থ্য অনুযায়ী পছন্দের ফ্রিজটি কিনছেন ক্রেতারা।
দুর্গাপুর বাজারে জাহিদ ইলেকট্রোনিক্স-এর দোকানে ফ্রিজ ক্রয় করতে আসা মামুন,মাহাবুর ও মাইনুল জানান, বর্তমানে বাজারে দেশীও বিভিন্ন ব্রান্ডের ফ্রিজের দামও হাতের নাগালে থাকায় কোরবানী মাংস রাখার জন্য তারা ওয়াল্টন ব্যন্ডের ফ্রিজ ক্রয় করছেন।
সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত জাহিদ ইলেকট্রোনিক্স-এর মালিক জাহিদুল ইসলাম জাহিদ সিল্কসিটি নিউজকে বলেন, গত কয়েক মাস ফ্রিজের বিক্রি তেমন একটা না হলেও কোরবানী ঈদকে সামনে রেখে গত ১২ দিন থেকে মোটামুটি বেচা কেনা হচ্ছে।
গত বছরের চেয়ে এবছরে বাজারে দেশীয় ব্যান্ড ওয়াল্টন, যমুনা, মার্সেল, ও মাইওয়ান ফ্রিজের দাম একটু কম হওয়ায় ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে ফ্রিজ কিনতে পারছেন। তবে অন্যান্য ব্যান্ডের মধ্যে সব চেয়ে ওয়াল্টন ব্যান্ডটি তার দোকানে বেশি বিক্রয় হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন অনেক ক্রেতারা না বুঝেই শহরমুখী হচ্ছেন। ক্রেতারা যদি একটু সচেতন হয় তা হলে তাদের ব্যবসা আরো ভালো হবে বলে মনে করেন।
স/শ










