সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কেমন ছিল ট্রাম্পের বিবাহিত জীবন?

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কেমন ছিল ট্রাম্পের বিবাহিত জীবন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। নির্বাচনে জিতে তার বর্তমান স্ত্রী মেলানিয়াকে খুব আন্তরিকতার সঙ্গেই আমেরিকানদের সঙ্গে ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ট্রাম্প। মেলানিয়ার বয়স এখন ৫৪ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ২৪ বছর।

১৯৪৬ সালের ১৪ই জুন নিউ ইয়র্কের কুইন্স-এ জন্মগ্রহণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। দাম্পত্য জীবনে তিনবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন এই ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

১৯৭৭ সালে প্রথমবার ইভানা জেলনিকোভাকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯০ সালে তাদের বিচ্ছেদ হয়।

ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী ছিলেন মার্কিন অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, গায়ক এবং উপস্থাপক মার্লা ম্যাপলস। ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তাদের সংসার টিকে ছিল। এরপর দুই বছর আলাদা থাকার পর ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

তৃতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন মেলানিয়া নাউসের (এখন মেলানিয়া ট্রাম্প) সঙ্গে। সেটা ছিল ২০০৫ সাল। সেই সময় ট্রাম্পের বয়স ছিল ৫২ এবং মেলানিয়া নাউসের বয়স ছিল ২৮ বছর।

পাঁচ সন্তানের পিতা ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (৪৬), ইভাঙ্কা ট্রাম্প (৪৩), ব্যারন ট্রাম্প (১৮), এরিক ট্রাম্প (৪০), টিফানি ট্রাম্প (৩১)।

 

সূত্র: যুগান্তর