সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কেমন আছেন ইমরান খান? জানালেন স্ত্রী বুশরা বিবি

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
কেমন আছেন ইমরান খান? জানালেন স্ত্রী বুশরা বিবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই-এর কারাবন্দী নেতা ইমরান খান চোখের চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

মঙ্গলবার তার স্ত্রী বুশরা বিবি-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান।

গত সপ্তাহে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ইমরানের চোখে অস্ত্রোপচার হয়েছে। এখনো চিকিৎসা চলছে। ডাক্তারদের সতর্কবার্তা অনুযায়ী, চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি ছিল। ইমরান খান চোখে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ইমরান খানের পরিবারের সদস্যদের জেলের ভেতরে সাক্ষাৎ করার অনুমতি মেলার পর এই তথ্য প্রকাশ করেন গোহর খান। তিনি জানান, সাক্ষাৎকালে শুধু বুশরা বিবি উপস্থিত ছিলেন। এ সময় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

তাদের প্রতি অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন গোহর খান। তিনি বলেন, জেলের মধ্যে সভায় রাজনৈতিক আলোচনার ওপর লিখিত কোনো বিধিনিষেধ নেই। সব দলের জন্য সমান আইন থাকা উচিত। এক দলের জন্য এক আইন এবং অন্য দলের জন্য আরেক আইন হতে পারে না।

ব্যারিস্টার গোহর পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘জেলখানার সাক্ষাৎ-কে রাজনীতিকরণ করা উচিত নয়।’

এছাড়া ইমরান খান তার দল ও আইনজীবীদের জন্য একটি বার্তাও পাঠিয়েছেন, যা তিনি দলের কাছে পৌঁছে দেবেন বলেও জানান পিটিআই চেয়ারম্যান।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন