সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

কুয়েতে এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কুয়েতে এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুয়েতে এক বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ওই বাংলাদেশির পরিচয় জানা যায়নি। ২০১৩ সালের পর এই প্রথম কারো মৃতুদণ্ড কার্যকর করলো দেশটি। বুধবার আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন করেছে কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ।  সকালেই কেন্দ্রীয় কারাগারে এসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের মধ্যে রাজপরিবারের সদস্যটির নাম ফয়সাল আবুদাল্লাহ আল জাবের আল সাবাহ। পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ওই বাংলাদেশি ছাড়াও কুয়েতের দুই, মিশরের দুই, ফিলিপাইনের এক ও ইথিওপিয়ার এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হত্যার মামলা ছিল।

সূত্র: রাইজিংবিডি