সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন, জানাল ইরান

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন, জানাল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।

বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন।

তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান। দেশটি জানিয়েছে, তিনি সুস্থ আছেন। নিয়মিত কাজ করছেন।
ইসমাইল কানির সহযোগী ইরাজ মাসজেদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, ‘কানি তার কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন। এর কোনো প্রয়োজন নেই।’

কুদস বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ। ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহসহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে।

২০২০ সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর কুদস ফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেয়া হয়। এর আগে ইসমাইল কানি কাসেম সোলেমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন