সিল্কসিটিনিউজ ডেস্ক:
মানুষ বড়ই বিচিত্র। তার থেকেও বড় বিচিত্র মানুষের মন। মাঝে মাঝে মানুষ এমন কিছু করে যা দেখলে গা শিউরে ওঠে। সম্প্রতি গা শিরশির করা একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আদর যত্ন করে পোষা ১০ ফুটের কিং কোবরাকে গোছল করিয়ে দিচ্ছেন মালিক। রীতিমত সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গোছল করিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। পরে কোলে করে রোদ পোহাতেও নিয়ে গেছে কিং কোবরাকে।

ভিডিও দেখে মনে হতেই পারে সাপটির বিষ দাঁত নেই। একদমই তা নয়, ওই ব্যক্তি দেখিয়ে দেন বিষধর সাপের বিষ দাঁত।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় সেটি।










