সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত ইউল্যাব

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত ইউল্যাব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৫ সালে কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর অন্তর্ভুক্ত হয়েছে। কিউএস র‌্যাঙ্কিং অনুযায়ী ইউল্যাব এশিয়ার র‌্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ৮৫০-এর মধ্যে অবস্থান করছে।

এই অবস্থান ইউল্যাবের শিক্ষার মান, গবেষণা এবং সমাজের প্রতি দায়বদ্ধাতার প্রতিফলন হিসেবে প্রতীয়মান।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ইউল্যাব তার ধারাবাহিক অগ্রগতির অংশ হিসেবে আর্ন্তজাতিক মানসম্পন্ন স্নাতক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ, যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী জটিল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম করে তোলে। কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের মাধ্যমে মূলায়ন করে থাকে। এর মধ্যে রয়েছেু প্রাতিষ্ঠানিক শিক্ষার মান, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, আর্ন্তজাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান।

এই র‌্যাকিংয়ে ইউল্যাবের স্থান অর্জন শিক্ষার উৎকর্ষ ও গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন