সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতশাসিত কাশ্মীরে ভারতীয় সেনাসদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দেশটির জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নিহতদের মধ্যে দুইজন সেনাসদস্য, চারজন বিচ্ছিন্নতাবাদী ও একজন বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বছরের জুলাইতে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের একনেতা ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হন। এরপর ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র: বাংলা নিউজ










