নিজস্ব প্রতিবেদক:
শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজে ছাত্রলীগের দু‘গ্রুপের মারধরের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে পল্বকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ও বাইরের একটা ক্লিনিককে চিকিৎসা দেয়া হয় শুভকে ।

এর মধ্যে ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী পল্বব তার হাতে ও সিটি কলেজের শিক্ষার্থী শুভ মাথায় আঘাত পায়।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কলেজের এ মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজের দুই পক্ষের মধ্যে আগে থেকে মনোমালিন্য ছিলো। এর জেরে আজ মঙ্গলবার তাদের মারধরে রুপ নেই। এ সময় কলেজের ও বাইরের কয়েজন ছাত্রলীগের শিক্ষার্থীরা আসলে কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করে। তারা পল্ববকে মারধর করে। পরে একই রাস্তা দিয়ে আসা সিটি কলেজের ছাত্র শুভকে তাদের কলেজের ছাত্র মনে করে তারা মাথায় ক্রিকেটের উইকেট দিয়ে মাথায় মারে। তারা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
আহত শুভ সিল্কসিটিনিউজকে বলেন, আমি জানি না কি হয়েছে। আমি কলেজ থেকে বাড়ি আসছিলাম। কলেজের সামনে ছাত্ররা মারামারি করছে আগে। তারা আমাকে এই কলেজে ছাত্র বলে মাথায় আঘাত করে।
এ বিষয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারী ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল খালেক শান্ত সিল্কসিটি নিউজকে বলেন, মারধরের ঘটনায় দুইজন আহত হয়েছে। পুলিশ এসেছিল। এখন কলেজের পরিবেশ শান্ত আছে।
স/আ










