সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কাবুলে পোশাকের বাজারে বোমা বিস্ফোরণে শিশু নিহত

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
কাবুলে পোশাকের বাজারে বোমা বিস্ফোরণে শিশু নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাজারে বোমা হামলায় একটি শিশু নিহত এবং ১১ জন আহত হয়েছে। হামলাকারী বোমাটি ব্যাগে বহন করছিল। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

হামলাটি স্থানীয় সময় বুধবার বিকেলে কাবুলের একটি কেন্দ্রীয় এলাকায় ঘটে।

তবে তালেবান কর্মকর্তারা বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার কাবুলের পামির সিনেমা এলাকায় একটি ব্যাগে থাকা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে একটি শিশু নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে।
তিনি আরো জানান, এক সন্দেহভাজনকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজেও আহত হয়েছেন।

কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালির সংস্থা ইমার্জেন্সি এনজিও বুধবার জানায়, তারা ১১ জন আহতকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে দুটি ছোট শিশু, ১৬ বছর বয়সী এক কিশোর এবং দুই নারী রয়েছেন।

সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টেফানো জেনারো স্মিরনভ বলেন, একটি পুরনো পোশাকের বাজারে বিস্ফোরণটি হয়। বাজারটি তখনই শুরু হয়েছিল এবং লোকজন ভিড় করছিল। এটি কাবুলের পামির সিনেমা এলাকায়, যা সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি।

এই হামলায় ক্ষতিগ্রস্ত অনেকেই চরম দারির্দ্যের মধ্যে বসবাস করছে বলেও জানান তিনি।
এদিকে এখনো কোনো গোষ্ঠী বুধবারের এই হামলার দায় স্বীকার করেনি। তালেবানরা ২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে মারাত্মক বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখাসহ বেশ কিছু সশস্ত্র দল এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

 

সূত্র: কালের কণ্ঠ