সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

কানাডীয় দূতাবাসে নিয়োগ, বার্ষিক বেতন ৫ লাখ ৫৫ হাজার

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
কানাডীয় দূতাবাসে নিয়োগ, বার্ষিক বেতন ৫ লাখ ৫৫ হাজার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী ঢাকায় অবস্থিত কানাডীয় হাইকমিশন। ‘অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট—অ্যান্টিসিপেটরি স্টাফিং’ পদে বাংলাদেশের নাগরিকদের নিয়োগের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে।

 

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে অত্যন্ত পারদর্শী হতে হবে। এ ছাড়া এমএস ওয়ার্ড, এমএস আউটলুক ও ইন্টানেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

শুধু ই-মেইলের মাধ্যমে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ‘dhakaHR@international.gc.ca’ ঠিকানায় ই-মেইল করতে পারবেন। ই-মেইলের বিষয়ে ‘COMPETITION NOTICE DHAKA-2016-002’ উল্লেখ করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৩ নভেম্বর, ২০১৬।

 

বিস্তারিত জানতে বাংলাদেশ কানাডিয়ান হাইকমিশনের ওয়েবসাইটে (bit.ly/2fUNj5R) প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

 

সূত্র: এনটিভি