সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতকে ‘সন্দেহভাজন’ বলে ঘোষণা

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
কানাডায় ভারতীয় রাষ্ট্রদূতকে ‘সন্দেহভাজন’ বলে ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাসহ একাধিক ভারতীয় কূটনীতিবিদকে সে দেশের একটি তদন্তে ‘পার্সন অব ইন্টারেস্ট’ বা সন্দেহভাজন হিসেবে ঘোষণা করার পর দু’দেশের সম্পর্ক চরম অবনতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে।

কোন মামলার তদন্তে এই পদক্ষেপ, সেটা স্পষ্ট না-করা হলেও গত বছরের জুনে কানাডার নাগরিক ও শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার সঙ্গেই এটি সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

ভারত জানিয়েছে, রোববার একটি ‘ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে কানাডা সরকার তাদেরকে এ কথা জানিয়েছে।

এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে কানাডার বক্তব্যকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করে বলেছে, এই পদক্ষেপ প্রধানমন্ত্রী ট্রুডোর ‘ভোটব্যাঙ্ক কেন্দ্রিক রাজনীতি’ ও ‘পলিটিক্যাল এজেন্ডা’র অংশ বলেই তারা মনে করে।

দিল্লিতে নিযুক্ত কানাডার সর্বোচ্চ কূটনীতিবিদ বা চার্জ-দ্য-অ্যাফেয়ারকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সমন পাঠিয়ে তলব করা হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন, হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে ‘ভারতীয় এজেন্ট’দের যুক্ত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।

ভারত অবশ্য এই অভিযোগ তখন থেকেই অস্বীকার করে এসেছে এবং দাবি করেছে, কানাডা সরকার তাদের সঙ্গে তদন্তের কোনও সাক্ষ্যপ্রমাণই শেয়ার করেনি।

কিন্তু কানাডা সরকারের সর্বশেষ পদক্ষেপে এটা স্পষ্ট, তারা সেই তদন্তে এখন আরও অনেকদূর এগিয়েছে এবং সরাসরি ভারতীয় কূটনীতিকরা ওই ঘটনায় যুক্ত বলে মনে করছে।

প্রসঙ্গত, কোনো ঘটনার তদন্তে ‘পার্সন অব ইন্টারেস্ট’ তাদেরই বলা হয় যাদের তদন্তকারীরা ওই ঘটনায় জড়িত বলে মনে করেনু কিন্তু তখনও যাদের গ্রেফতার করা হয়নি।

 

সূত্র: যুগান্তর