সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

কলেজ স্ট্রিটের ফুটপাথে গড়াগড়ি খাচ্ছে ‘এক টুকরো হৃদয়’

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কলেজ স্ট্রিটের ফুটপাথে গড়াগড়ি খাচ্ছে ‘এক টুকরো হৃদয়’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘড়িতে সকাল ৯টা বেজে ৪৫ মিনিট৷হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল ওয়াশিংটন ডিসি৷ কিছুক্ষণ পরেই নিউইয়র্কে ১৫ থেকে ২০ মিনিটের হামলায় মধ্যে শেষ হয়ে গিয়েছিল প্রায় তিন হাজার জীবন৷পরেরটা রক্তাক্ত ইতিহাস…

বিশ্ববাসীর মনে আজও দগদগে আমেরিকার মাটিতে  ৯/১১-র জঙ্গি হামলা৷ শোক-নিন্দা-সমবেদনা-শাস্তির দাবির ঝড় উঠেছিল বিশ্বজুড়ে৷ সেই ঝড়ে রক্তের দাগ লেগেছিল কলকাতায়ও৷ এখনও নির্দিষ্ট দিনে শহরের বিভিন্ন স্থানে ৯/১১-র ঘটনায় শ্রদ্ধা জানানো হয়৷ তেমনই একটা দাগ হল কলকাতার কলেজ স্ট্রিটে ‘The Tower of Peace’৷৯/১১ হামলার স্মরণের লক্ষ্যে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটপাথে বসানো হয়েছিল এই স্মৃতিসৌধ৷ উদ্দেশ্য, সমগ্র পৃথিবীতে নেমে আসুক শান্তি, বন্ধ হোক সন্ত্রাসবাদ৷ সৌধের গায়ে লাগানো সাইন বোর্ডে লেখা রয়েছে উদ্যোক্তাদের নাম৷ দেখা যাচ্ছে লাভারস অর্গানাইজেশন ভলান্টারি এক্সিবিশন ও মিরা মিশন নামক দু’টি সংস্থার উদ্যোগে বসানো হয়েছিল এই ভালোবাসার প্রতীকী৷
প্রতিবেদন- তনুজিৎ দাস
তবে দুঃখের বিষয় বর্তমানে অবহেলায় বিশ্ববিদ্যালয়ের ফুটপাথের উপর পড়ে রয়েছে ভালোবাসার এই এক টুকরো হৃদয়৷ অজান্তেই এর সামনে জলের ড্রাম, গামলা রেখে দিয়েছেন ফুটপাথের উপর থাকা খাবারের দোকানগুলি৷প্রশ্ন করলেও পাত্তা দিকে নারাজ তাঁরা৷ গা ঘেঁষে রাখা রয়েছে ইট৷তবে ঠিক কবে এই প্রতীকী তৈরি করা হয়েছিল সেই বিষয়ে নির্দিষ্ট করে আলোকপাত করতে পারেননি কেউই৷প্রশ্ন করা হলে  দীর্ঘক্ষণ স্মরণ করে কিছু উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামনে এক বই বিক্রেতা৷

 

তিনি জানিয়েছেন, অন্তত চার থেকে পাঁচ বছর আগে এই সৌধ স্থাপন করা হয়েছিল৷ তবে তাঁদের সামনে এটি স্থাপন করা হয়নি৷যেহেতু রবিবার কলেজ স্ট্রিট বন্ধ থাকে, তাই ওই দিন করেই এই স্মৃতিসৌধ বসানো হয়ে থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন৷ অনেক চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি  লাভারস অর্গানাইজেশন ভলান্টারি এক্সিবিশন ও মিরা মিশন নামক দু’টি সংস্থার সঙ্গে৷