সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগ সভাপতি সামসুদ্দীন গ্রেফতার

নিউজ ডেস্ক১৮ মে ২০১৯২ মিনিট পড়া
কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগ সভাপতি সামসুদ্দীন গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নকলে বাধা দেয়ায় পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের এক প্রভাষককে মারধরের ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দীন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টায় পাবনা শহর থেকে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার সামসুদ্দীন জুন্নুন পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে পাবনা শহর থেকে জুন্নুনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে এই ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি সজল ও শাফিন নামে দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ৬ মে সরকারি শহীদ বুলবুল কলেজে এইচএসসি উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে দুজন পরীক্ষার্থী খাতা দেখাদেখি করছিল। এ সময় ওই কক্ষের পরীক্ষা পরিদর্শক প্রভাষক মাকসুদুর রহমান তাদেরকে বাধা দেন। এক পর্যায়ে তাদের খাতা কেড়ে নেন।

এর জেরে ১২ মে দুপুরে শিক্ষক মাকসুদুর রহমান কলেজ থেকে মোটরসাইকেলযোগে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার পিঠে লাথিও মারা হয়।

৩৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারের প্রভাষক মাকসুদুর রহমান অভিযোগ করেন, কলেজের একজন প্রভাবশালী ছাত্রলীগ নেতার ইন্ধনে তার ওপর হামলা হয়েছে।হামলাকারীরা তাকে কিল-ঘুষি-লাথিসহ বেদম মারপিট করে। মারধরের ভিডিওটি সিসিটিভির মাধ্যমে সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি তোলপাড় সৃষ্টি করেছে।