সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ

করোনা : রাজশাহী বিভাগে একদিনেই ৪জনের প্রাণহানি, মোট শনাক্ত ১৯৯১

নিউজ ডেস্ক১১ জুন ২০২০২ মিনিট পড়া
করোনা : রাজশাহী বিভাগে একদিনেই ৪জনের প্রাণহানি, মোট শনাক্ত ১৯৯১
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ৪জনের প্রাণ কেড়ে নিলো করোনা। এনিয়ে বিভাগটিতে মোট প্রাণহনির সংখ্যা দাড়ালো ২৪জন। এদিকে একই সময়ে আরো ১৩৯ জনের নমুনায় করোনার উপস্থিতি মিলেছে। বিভাগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ১হাজার ৯৯১জন।

ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১হাজার ৯৯১জন। এর মধ্যে মারাগেছেন ২৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় ২৬ জনসহ মোট সুস্থ্য ৪৩৯ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৮২ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১০৩৩ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২১৪ জন। ১৬৩ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ।

এছাড়া রাজশাহী জেলায় ১০৪ ও চাঁপাইনবাবগঞ্জে ৭৮ জন, নাটোরে ৭৬ জন, সিরাজগঞ্জ ১৬২ ও পাবনা ১৬১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স/রা