সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন এমপি রাব্বানী

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন এমপি রাব্বানী

ভ্রাম্যমান প্রতিনিধি:
কম্বোডিয়ার ন্যাশন্যাল এসেম্বলির আয়োজনে পূর্ণাঙ্গ অধিবেশ শেষ করে দেশে ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর নেতৃত্বে পাঁচজন একটি প্রতিনিধি দল। শনিবার রাত দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছান তিনি।

 
পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া চার দিন ব্যপি অধিবেশন তিনি বাংলাদেশ সংসদীয় দলের নের্তৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নীলফামারীর-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম, ময়মনসিংহ-৫ আসনের সাংসদ সালাউদ্দিন আহমেদ মুক্তি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের সহকারি সচিব (ট্রেনিং অ্যান্ড প্রিভিনেইজ) মফিজুর রহমান।

 
পরে তিনি তিনি কম্বোডিয়ার ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট সাম্রিন ও এশিয়ান পার্লামেন্টারী এসেম্বলির সেক্রেটারী জেনারেল ড.রেজা মাজিদ এর সঙ্গে দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। অধিবেশনে তিনি এশিয়ায় শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন।

 
এছাড়াও তিনি এসেম্বলির এজেন্ডা অনুযায়ী বংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিতসহ টেকসই উন্নয়নের কাজ এগিয়ে চলছে বলে তার বক্তব্যে এসব কথা বলেন।
স/শ