সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কমলা নাকি ট্রাম্প, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
কমলা নাকি ট্রাম্প, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নিয়ে জলহস্তীর ভবিষ্যদ্বাণী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ব্যালট বাক্সে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী মার্কিন নির্বাচন নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়ে দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের মহাতারকা হিসেবে পরিচিত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের খাও খেও ওপেন চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেওয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও ডেমোর্ক্যাট দলীয় কমালা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।

ট্রাম্পকে নিয়ে ভবিষ্যদ্বাণীর পর সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে শিশু জলহস্তী মু ডেং।

যদিও জলহস্তীর কাল্পনিক দক্ষতা তেমন পরীক্ষিত নয়। তবে বিশ্বের যেকোনো বড় ইভেন্টের সময় বিভিন্ন প্রাণীদের ভবিষ্যদ্বাণীর নিয়ে বেশ মাতামাতি চলে। ২০১০ ফুটবল বিশ্বকাপ নিয়ে ঠিক ঠিক ভবিষ্যদ্বাণী করে রীতিমত কিংবদন্তিতে পরিণত হয়েছিল অক্টোপাস পল।

 

সূত্র: যুগান্তর