সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
মতামত

‘ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ’, অয়নের স্ট্যাটাস নিয়ে যা বললেন মাসুদ কামাল

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২৫২ মিনিট পড়া
‘ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ’, অয়নের স্ট্যাটাস নিয়ে যা বললেন মাসুদ কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়নের দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আব্দুল্লাহ স্ট্যাটাসে লিখেছেন- পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গিয়েছে। জুলাইয়ের মতো ওসি জায়েদ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলিয়ে রাখতে হবে। ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলায় নাই। ৫ আগস্টের পর এদেরকে ঝুলানো যায়নি দেখে এরা আজকে এই সাহস করছে।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘একটা ছেলে এভাবে প্রকাশ্যে ওসিকে ফাঁসি দেওয়া জায়েজ হয়েছে বলে হুমকি দিচ্ছে। জায়েজ বলতে সে এখানে ধর্মীয় আবহ নিয়ে এসেছে। এর মাধ্যমে সে অনেককে উত্তেজিত করেছে।

সে কে? সে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব। সে একদম অপরিচিত নয়, তাকে কেউ চিনে না অথবা এটা তার ছদ্মনাম নয়। সে ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে।
তারপরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই যে আমি এসব বললাম, এখন দেখবেন আমাকেও বলবে যে, মাসুদ কামালকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে। আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌরাস্তার মোড়ে টানিয়ে রাখতে হবে। তারা বলবে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মব তৈরি হওয়ার, যখন আপনারা কোনো অ্যাকশন না নিবেন বরং মব যারা তৈরি করছে তাদের দাবির কাছে নতি স্বীকার করবেন—এবং ওসিকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন।

তার মানে কি? আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন, অথবা মবকে প্রশ্রয় দিলেন।’