সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যে ব্যক্তি

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইসলাম ও মুসলিমদের নিয়ে খবর সংশোধন করেন যে ব্যক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছর একটি পত্রিকা প্রতিবেদনে যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা নিয়ে প্রতিবেদন করেছিল এবং সে খবর নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন মিকদাদ ভার্সি। ভ্রান্তিমূলক বলে ওই খবরকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি।

পূর্ব লন্ডনে মুসলিম কাউন্সিলে কাজ করেন মিকদাদ ভার্সি। তিনি এ সংগঠনের সহকারি সেক্রেটারি জেনারেল। কিন্তু তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে কিছু কাজ করে থাকেন।

 

মি: ভার্সি প্রতিদিনের খবরের কাগজে ইসলাম ও মুসলিম সম্পর্কে যেসব খবর আছে সেগুলো গবেষণা করেন। খবরে কোনও ভুল থাকলে বা অপ্রাসঙ্গিক কিছু থাকলে সেগুলো তিনি চ্যালেঞ্জ করেন ও সংশোধনের চেষ্টা করেন।

 

কোনও একটি খবর ভুল পেলে সেটি সংশোধনের আেদন জানান ওই সংবাদ মাধ্যমকে এবং সংবাদ নিয়ন্ত্রক সংস্থাকে।

 

মি: ভার্সি গত নভেম্বর থেকে এ কাজ করে যাচ্ছেন এবং এ পর্যন্ত পঞ্চাশটি খবর চ্যালেঞ্জ করেছেন তিনি যার ফলাফলও ছিল দৃশ্যমান।

 

বিবিসির এক অনুষ্ঠানে মি: ভার্সি বলেছেন, বড় বড় পত্রিকার খবরগুলো ভুল কিনা সেটা কেউ যাচাই করে দেখছে না, সেজন্য তিনি এমনটি করছেন।

 

“অনেক আর্টিকেল এমন আছে যা মুসলিমদের নিয়ে বিভ্রান্তি ছড়ায়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এগুলো ছড়িয়ে যায় ও সংবাদ মাধ্যমও তা নিয়েই মেতে থাকে। আর কেউ বলছেওনা এটা সত্য নয়”-বলছিলেন মি: ভার্সি।

সূত্র: বিবিসি বাংলা