সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

এবার ঈদে ঈশ্বরদীতে চলবে দুটি বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক২১ মে ২০১৯২ মিনিট পড়া
এবার ঈদে ঈশ্বরদীতে চলবে দুটি বিশেষ ট্রেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ঈশ্বরদী-ঢাকা এবং ঢাকা-ঈশ্বরদী-খুলনা অভিমুখে দুটি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ঈদ স্পেশাল ট্রেনটি তিন দিন চলবে এবং খুলনাগামী ট্রেন চলবে একদিন। এটি মৈত্রী এক্সপ্রেসের রেক দিয়ে চালানো হবে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকায় ঘরফেরা মানুষের জন্য ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে এক ট্রিপ চলবে ‘খুলনা স্পেশাল’ নামে।

ট্রেনটি আগামী সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে একবারই যাত্রা করবে।

সোমবার পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত জানান।

ডিআরএম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ঈদের আগের কয়েক দিন ট্রেনে উপচেপড়া ভিড় থাকে। ওই সময় অনেকেই টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেন না। তাদের কথা চিন্তা করে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

একটি ট্রেন আগামী সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৯টি যাত্রীবাহী কোচ নিয়ে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে একবারই যাত্রা করবে। ঢাকা থেকে ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনার মানুষের ভোগান্তি কমাতে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, ঈদে ঢাকা-কলকাতার মধ্যকার মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ওই রেক দিয়ে ঢাকা-ঈশ্বরদী-খুলনা রুটে শুধু এক ট্রিপ চলবে (খুলনা স্পেশাল) ট্রেনটি।

এ ছাড়া ঈদের আগের তিন দিন ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী রুটে আরও একটি ঈদ স্পেশাল ট্রেন চলবে।