সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

এতোটাই মোটা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এতোটাই মোটা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাসাপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গিয়েছিলেন ২৭ বছরের তরুণটি। আর এতেই তিনি বিপাকে ফেলেছেন ২০ জনেরও বেশি লোককে। ২২০ কেজি ওজনের ওই তরুণকে ওঠাতে সবার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে।

চুতিয়ান মেট্রোপলিস ডেইলি নামে মধ্য চীনের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হেবেই প্রদেশের উহুয়ান এলাকার ওই তরুণ ছোটবেলা থেকেই স্থূলদেহী। তবে ওই ব্যক্তির ওজন গত সাত বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। ওজন কমাতে তিনি গত মাসে ডায়েট শুরু করেছিলেন। কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার কারণে রোববার তাকে হাসপাতালে ভর্তি হয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে ঘুম পাওয়ায় তিনি পড়ে যান। ২০ জনেরও বেশি লোক তাকে চেষ্টা করে দাঁড় করাতে পারেনি। শেষ পর্যন্ত এক পুলিশ তাকে গড়িয়ে স্ট্রেচারে ওঠাতে সক্ষম হন। তবে সেই স্ট্রেচার ওঠাতেও লেগেছে ১০ জনের বেশি লোক।

প্রসঙ্গত, সম্প্রতি স্থূল মানুষের সংখ্যা বেড়েছে চীনে। গত বছর ল্যাঞ্চেট মেডিকেল সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটিতে ৪ কোটি ৩২ লাখ স্থূল পুরুষ ও ৪ কোটি ৬৪ লাখ স্থূল নারী রয়েছেন।

সূত্র: রাইজিংবিডি