আন্তর্জাতিক

এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যে আবারও নিহত সেনাদের মরদেহ বিনিময় হয়েছে। এবার রাশিয়া ইউক্রেনের কাছে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে। অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার কাছে ৪১ জনের বেশি রুশ সেনার মরদেহ ফিরিয়ে দিয়েছে।

ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় বিষয়ক সমন্বয় কেন্দ্র টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, কিয়েভ পক্ষ এক হাজার সেনার মরদেহ গ্রহণ করেছে, যা যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষতির আরেকটি প্রমাণ।
রয়টার্সের প্রতিবেদন জানায়, রাশিয়ার পক্ষ থেকে আইনপ্রণেতা শামশেইল সারালিয়েভ জানান, ইউক্রেন ৪১ জনেরও বেশি রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে। বিষয়টি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরবিসি-তেও প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় নিয়মিতভাবে মরদেহ বিনিময় হয়, যা খুবই সংবেদনশীল ও সীমিত একটি সহযোগিতার ক্ষেত্র।

কারণ যুদ্ধের মাঠে শত্রুপক্ষ হলেও নিহত সেনাদের মর্যাদা ও পরিবারগুলোর স্বস্তির জন্য এই প্রক্রিয়া চালু রাখা হয়।
চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি এমন কিছু মানবিক কার্যক্রমের একটি, যেখানে দুই দেশ সরাসরি যোগাযোগ ও সমন্বয় করে থাকে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে এটি ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ও প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

এই যুদ্ধে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দুই পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে।