ধর্ম

এক সাহাবির প্রতি মহানবী (সা.)-এর মমতা

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসহাক ইবনু আমর ইবনু সালিত (রহ.) আবু বারজাহ (রা.)-এর বরাতে বর্ণনা করেন যে, একবার মহানবী (সা.) কোনো এক জিহাদে ছিলেন। আল্লাহ তাঁকে গনিমতের সম্পদ দিলেন।

তিনি তাঁর সাহাবাদের বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ?
তখন লোকেরা বলল, হ্যাঁ, অমুক, অমুক ও অমুককে।তিনি আবার বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলল, জি না। তিনি বললেন, কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি। তোমরা তাঁকে খোঁজ করো।

তখন নিহতদের মধ্যে তাঁর খোঁজ করা হলো। তাঁরা সাতটা লাশের পাশে তাঁকে পেলেন। তিনি এই সাতজনকে হত্যা করেছিলেন। এরপর শত্রুরা তাঁকে হত্যা করে।

মহানবী (সা.) তখন তাঁর কাছে এলেন। ওখানে দাঁড়িয়ে বললেন, সে সাতজন হত্যা করেছে। এরপর শত্রুরা তাঁকে হত্যা করে। সে আমার আর আমিও তাঁর। সে আমার আর আমি তাঁর।

এরপর তিনি তাঁকে দুই বাহুর ওপরে তুলে ধরলেন। শুধু মহানবী (সা.) তাঁকে বহন করলেন। তাঁর কবর খোঁড়া হলে। তিনি তাঁকে কবরে রাখলেন। বর্ণনাকারী তাঁর গোসলের উল্লেখ করেননি। (সহিহ মুসলিম, হাদিস : ৬১৩৪)