সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
চাকরি

একাধিক পদে নিয়োগ দেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
একাধিক পদে নিয়োগ দেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুটি বিভাগে প্রভাষক পদে এই নিয়োগ দেওয়া হবে।

বিভাগের নাম
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (প্রভাষক)

যোগ্যতা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিপিএ চার এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার উভয়টিতে জিপিএ পাঁচ এর মধ্যে চার থাকতে হবে। উপরোক্ত বিভাগে তিনজন প্রভাষককে নিয়োগ দেওয়া হবে।

বিভাগের নাম
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (প্রভাষক)

যোগ্যতা
পাবলিক বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিপিএ চার এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার উভয়টিতে জিপিএ পাঁচ এর মধ্যে চার থাকতে হবে। উপরোক্ত বিভাগে তিনজন প্রভাষককে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://mbstu.ac.bd/index.html ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাইনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ৬ নভেম্বর-২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন