সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিত্যপ্রয়োজনীয় পণ্য, পেস্ট্রি ও বেকারিপণ্য এবং মিষ্টান্নসহ নানা ধরনের পণ্যের সমাহার নিয়ে অত্যাধুনিক সুপার শপের যাত্রা শুরু করেছে প্রাণ গ্রুপ। এ জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থানে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেবে প্রাণ। দেখে নিন বিস্তারিত :

যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে স্নাতকে অধ্যয়নরত প্রার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে। এ ছাড়া সুন্দর বাচন-ভঙ্গি ও উপস্থাপন দক্ষতা, সম্পর্ক উন্নয়নে সক্ষমতা, কম্পিউটার চালনায় পারদর্শিতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছর পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষা পাসের মূল সনদপত্র, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জীবনবৃত্তান্তসহ ‘প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট, হোসেন সুপার মার্কেট (লেভেল-৬), উত্তর বাড্ডা, ঢাকা-১২১২’ ঠিকানায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখ ১, ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর, ২০১৬।

বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকায় ৩১ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।

সূত্র : প্রথম আলো