সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

উড়োজাহাজের আসনে দুই কোটি টাকার সোনা

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
উড়োজাহাজের আসনে দুই কোটি টাকার সোনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে ৫২টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই সোনার বারগুলোর ওজন ৬ কেজি ৩২ গ্রাম।

শুল্ক বিভাগ সূত্র বলছে, জব্দ করা সোনার বারের আনুমানিক মূল্য দুই কোটি দুই লাখ ২৪ হাজার টাকা।

আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। সোনার বারগুলো বিমানের আসনের ওপর একটি ব্যাগের ভেতরে রাখা ছিল। ব্যাগের ভেতরে দুটি মোবাইল ফোন ও ১১ কার্টন সিগারেট ছিল।

শুল্ক গোয়েন্দা বিভাগের বিভাগীয় কর্মকর্তা আহমেদুর রেজা চৌধুরীর ভাষ্য, এ নিয়ে আইনি প্রক্রিয়ায় তদন্ত চলছে।