সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
খেলা

উয়েফা কাপের ৩০ বছরের রেকর্ড ভাঙ্গা কে এই ব্রায়ান মাদজো?

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
উয়েফা কাপের ৩০ বছরের রেকর্ড ভাঙ্গা কে এই ব্রায়ান মাদজো?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার তরুণ উদীয়মান তারকা স্ট্রাইকার ব্রায়ান মাদজো। লন্ডনের এনফিল্ডে জন্মগ্রহণের পর অল্প বয়সে পাড়ি জমান লুক্সেমবার্গে।

ফুটবলের হাতেখড়ি সেখানেই। লুক্সেমবার্গের হয়ে খেলার সুযোগ ছিল এই তরুণ প্রতিভাবানের সামনে। দেশটির হয়ে সিনিয়র দলে খেলেছিলেন তিনটি প্রীতি ম্যাচ। তবে জাতীয় দল হিসেবে ইংল্যান্ডকে বেছে নেন তিনি।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলে যোগ দিয়ে তিনি ৯ ম্যাচে ৪টি গোল করেছেন। ব্রায়ান মূলত ফুটবল পরিবার থেকেই উঠে এসেছেন। তার বাবা গাই মাদজো একজন সাবেক পেশাদার ফুটবলার ছিলেন, যিনি ব্রিস্টল সিটি এবং ক্রলি টাউনের মতো ইংলিশ ক্লাবে খেলেছেন।

২০২৬ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব এফসি মেটজ থেকে ১২ মিলিয়ন ইউরো চুক্তিতে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি ।

মেটজের হয়ে খেলার সময় তিনি ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানে নাম লেখান।
তবে ফিফার নাবালক খেলোয়াড় সংক্রান্ত ট্রান্সফার নিয়মের কারণে তার নিবন্ধন প্রায় ৭ মাস আটকে ছিল। অবশেষে আগস্টের শুরুতে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল জিতে ভিলা তাকে অফিসিয়াল ম্যাচের জন্য নিবন্ধিত করতে সক্ষম হয়।

 

শেষতক উয়েফা সুপার কাপের ম্যাচে পিএসজির বিপক্ষে অভিষেক হয় মাদজোর। অভিষেকে গোল করে উয়েফা সুপার কাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার (১৭ বছর ২১২ দিন) ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

 

১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি) লম্বা এবং শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী মাজদোকে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু এবং দিদিয়ের দ্রগবা-র সাথে তুলনা করা হচ্ছে।

শারীরিক শক্তি এবং নিখুঁত টেকনিকের কারণে ইতিমধ্যে ফুটবল বিশ্বের নজরে চলে এসেছে এই ইংলিশ উদিয়মান।