সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নাটোর

উন্নত জাতিতে পরিণত হতে সবাইকে একযোগে কাজ করতে হবে : ডিসি নাটোর

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
উন্নত জাতিতে পরিণত হতে সবাইকে একযোগে কাজ করতে হবে : ডিসি নাটোর

বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেছেন, ‘উন্নত জাতিতে পরিণত হতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি কাজের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা দরকার।’

 

মঙ্গলবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে  সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

 

এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে উপজেলার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং মাদার গানসহ বিভিন্ন লোকসংস্কৃতির চর্চাকে ধরে রাখার পরামর্শ দেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।

 

এর আগে দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুন উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি অফিসের সেবা মূলক অডিও প্রচারের উদ্বোধন করেন এবং কয়েকটি স্কুল-কলেজ পরিদর্শন করেন।

স/অ