সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

উত্তেজনা কমাতে মেক্সিকোর প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
উত্তেজনা কমাতে মেক্সিকোর প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ প্রতিবেশী দেশ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে বলে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে এ ফোন করা হয়।

বাণিজ্য ও অভিবাসন নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ৩১ জানুয়ারি ট্রাম্প ও নিয়েতোর বৈঠকের কথা ছিল। বুধবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, নির্মাণ বাবদ অর্থ মেক্সিকোকেই দিতে হবে। তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট নিয়েতো সাফ জানিয়েছেন, তার দেশ এর জন্য কোনো অর্থ দেবে না। এ ঘটনার পর ট্রাম্প-নিয়েতোর নির্ধারিত বৈঠক বাতিল করা হয়।

মেক্সিকো সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে,  ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে গঠনমূলক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট নিয়েতো। দুই দেশের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমিয়ে আনতে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, দেয়াল নির্মাণ বিষয়ে প্রকাশ্য বিবৃতি না দেওয়ার বিষয়ে উভয় প্রেসিডেন্ট সম্মত হন বলে এতে জানানো হয়েছে।
তবে এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। অবশ্য শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সংবাদ সম্মেলনে মেক্সিকোর বিষয়টি উঠে এলেও ট্রাম্প দেয়াল নির্মাণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

সূত্র: রাইজিংবিডি