সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

উত্তাপ ছড়াচ্ছে মিয়ানমারের আদা 

নিউজ ডেস্ক২৬ মে ২০২৩২ মিনিট পড়া
উত্তাপ ছড়াচ্ছে মিয়ানমারের আদা 

সিল্কসিটি নিউজ ডেস্ক :
এই আদা বাজারে ছড়াচ্ছে উত্তাপ। কোরবানির ঈদের আগে থেকেই বেড়েছে দাম। প্রতিকেজি আদা আমদানি মূল্যের চেয়ে পাঁচগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। শুক্রবার (২৬ মে) খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ২২০ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা সেই আদা বিক্রি করছেন ২৮০-২৯০ টাকায়।

চাক্তাই ফোরকান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফোরকান বলেন, বাইরের দেশ থেকে আদা আমদানি কমেছে। এখন পাওয়া যাচ্ছে মিয়ানমারের আদা। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশি আদার দামও বেড়ে গেছে।

চট্টগ্রাম কাস্টমস ও টেকনাফ শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী, চলতি মে মাসে ইন্দোনেশিয়ার আদার গড় আমদানি মূল্য শুল্কসহ ১০৯ টাকা, ভিয়েতনামের আদা ৯৯ টাকা, ভারতের আদা প্রতি কেজি শুল্কসহ খরচ হয়েছে ৫৭ টাকা। মিয়ানমারের আদার আমদানি মূল্য প্রতি কেজি ৫৮ টাকা। গত ২২ দিনে টেকনাফ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৮১৭ টন আদা আমদানি করা হয়েছে। গত ১৭ এপ্রিল সর্বশেষ চীন থেকে ৫৪ টন আদা আমদানি হয়।

খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফারুক আহমেদ জানান, চীনে আদার ফলন ভালো না হওয়ায় তারা উল্টো ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আদা আমদানি করছে।

মিয়ানমার থেকে আদা আমদানিকারক রাফা ট্রেডার্স এর মালিক ওমর ফারুক বলেন, ফরেন ড্রাফটের মাধ্যমে এক চালানে সর্বোচ্চ ৫০ হাজার ডলারের নিত্যপণ্য আমদানি করা যায়। ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে আদা আমদানি বাড়ানো যাচ্ছে না।