সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার কড়া সমালোচনায় জি-৭

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
উত্তর কোরিয়ার কড়া সমালোচনায় জি-৭

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত ৩১ অক্টোবর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এসব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা।

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির সমন্বয়ে গঠিত এই গোষ্ঠীটি সোমবার পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে’ পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে।

তবে এ নিন্দার মধ্যে মঙ্গলবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তারা এ বছর এ নিয়ে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।

মার্কিন নির্বাচনের মাত্র কয়েকঘণ্টা আগে সর্বশেষ পরীক্ষাটি চালিয়েছে দেশটি।

উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি এবং তারা বর্তমানে এই উৎক্ষেপণের বিশ্লেষণ করছে।

 

সূত্র: যুগান্তর