ধর্ম

ঈদের ছুটি : সৌদি আরবে ২৩ দিন, পাকিস্তানে ৩ দিন, বাংলাদেশে ৫ দিন

নিউজ ডেস্ক২৫ জুন ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিশ্বের নানা দেশে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ছুটি রয়েছে।

এক্ষেত্রে সবচেয়ে বড় ছুটি ভোগ করছে সৌদি আরবের লোকজন, যাদের ছুটি রয়েছে ২৩ দিন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ জুন সাধারণ ছুটি থাকবে। তবে বাংলাদেশেও নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে শুক্র ও শনিবার যোগ হওয়ায় পাঁচ দিন ছুটি পাচ্ছেন অনেকেই। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব ঘোষণা অনুযায়ী ভিন্ন ভিন্ন ছুটি দিয়েছে।

 

সৌদি আরবে ঈদের ছুটি শুরু হয় ১৬ জুন, শেষ হবে ৮ জুলাই। মাঝখানে বন্ধ থাকবে ২৩ দিন।
কাতারে ঈদের ছুটি শুরু হয় ২৩ জুন, শেষ হবে ৩ জুলাই। মাঝখানে বন্ধ থাকবে ১১ দিন।
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানে ঈদের ছুটি শুরু হয় ২৩ জুন, শেষ হবে ১ জুলাই। মাঝখানে বন্ধ থাকবে ৯ দিন।
জর্ডান ও ফিলিস্তিনে ঈদের ছুটি শুরু হয় ২৩ জুন, শেষ হবে ২৮ জুন। মাঝখানে বন্ধ থাকবে ৬ দিন।
মিশরে ঈদের ছুটি শুরু হয় ২৩ জুন, শেষ হবে ২৭ জুন। মাঝখানে বন্ধ থাকবে ৫ দিন।
ঘানায় ঈদের ছুটি শুরু হয় ২৪ জুন, শেষ হবে ২৬ জুন। মাঝখানে বন্ধ থাকবে ৩ দিন।
পাকিস্তানে ঈদের ছুটি শুরু হবে ২৬ জুন, শেষ হবে ২৮ জুন। মাঝখানে বন্ধ থাকবে ৩ দিন।