সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসলামী শিক্ষাকে বাস্তব, জীবনমুখী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আওয়ামীলীগ সরকার যুগান্তকারী পরিবর্তন এনেছে। বাংলাদেশে ইসলাম ধর্মের প্রকৃত পরিচর্যাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম শিক্ষার মান উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় আসীন করেন।
শেখ হাসিনা সরকারের আমলে দেশে প্রথমবারের মতো ৪১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এছাড়া সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তির সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

মাদ্রাসায় আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, মাদ্রাসায় অনার্স কোর্স চালু, কামিলকে মাস্টারস সমমান মর্যাদা প্রদান, যুগোপযোগী নতুন কারিকুলাম প্রদানের মাধ্যমে ইসলাম শিক্ষায় শিক্ষিত প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বদ্ধপরিকর। মাদ্রাসা শিক্ষকদের জন্য বিএড কোর্স চালু, কওমী আলেম-ওলামাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহ শেখ হাসিনার নিজের উদ্যোগে গঠিত হয় ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’।
বঙ্গবন্ধু যেমন বাঙালি মুসলমানের ধর্মীয় অধিকার রক্ষায় সংবিধানে ইসলামকে মহিমান্বিত করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলামের একনিষ্ঠ সেবক হিসেবে ইসলাম শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে ধর্মপ্রাণ জনগণের আস্থা অর্জন করে চলেছেন।









