সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এ প্রকল্পে ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি।

পদের নাম: ট্রেইনি ফিল্ড আ্যাসিস্ট্যান্ট

আবেদনে যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ বিবেচিত হবে।

অন্য যোগ্যতা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অবশ্যই দেশের যেকোনো গ্রামীণ এলাকায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের (career.islamibankbd.com) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৬

*আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন