সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েল-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টায় রিয়াদে ব্লিঙ্কেন

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
ইসরায়েল-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠার নতুন প্রচেষ্টায় রিয়াদে ব্লিঙ্কেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নতুন প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তিনি। বুধবার (২৩ অক্টোবর) তেল আবিব ত্যাগের আগে তিনি বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটেছে তার পরও সম্পূর্ণ ভিন্ন পথে অগ্রসর হওয়ার একটি অসাধারণ সুযোগ রয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, সৌদি আরব এই উদ্যোগের কেন্দ্রে থাকবে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত রয়েছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এটি ব্লিঙ্কেনের ১১তম সফর। গত মাসের শেষের দিকে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার পর অবশ্য এটিই প্রথম সফর।

গাজার যুদ্ধের কারণে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে একটি সম্ভাব্য ‘মেগা-ডিল’ স্থগিত হয়ে যায়। ওই চুক্তির অধীনে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে। বিনিময়ে প্রতিরক্ষা চুক্তি ও বেসামরিক পারমাণবিক কর্মসূচির সহায়তা পাবে।

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছিলেন, এখন সময় এসেছে গাজা সংঘাতের অবসান ঘটানোর।

তিনি আরও বলেছিলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা নিয়ে ইসরায়েল তাদের বেশিরভাগ কৌশলগত লক্ষ্য অর্জন করেছে। এখন সেই সফলতাকে দীর্ঘমেয়াদী কৌশলগত সাফল্যে রূপ দেওয়ার সময়।

 

সূত্র: বাংলা ট্রিবিউন