সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে।

কাতার ও তুরস্কের পক্ষ থেকে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

কাতারে এলএনজি উৎপাদনকারী স্থাপনা রাস লাফানে হামলাকে “ইরানিদের পক্ষ থেকে অত্যন্ত বিপজ্জনক এক উত্তেজনা বৃদ্ধি” বলেও অভিহিত করেছেন তিনি।

কাতারের প্রধানমন্ত্রী এই অঞ্চলে ইরানের হামলা “অবিলম্বে বন্ধ করা” এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কাতারে তার এই সফর সংহতির বহিঃপ্রকাশ।

“আমরা সেইসব হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই, যা বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়,” তিনি বলেন।

“এই হামলাগুলোকে কখনোই বৈধতা দেওয়া যায় না,” তিনি যোগ করেন।

 

সূত্র: বিবিসি বাংলা