সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েল আক্রমণ করলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েল আক্রমণ করলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের আক্রমণের জবাবে তেহরান আরও কঠোর প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পিছপা হবে না। ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

আব্বাস আরাগছি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উল্লেখ করেন, ইরানের সাম্প্রতিক মিসাইল হামলা ছিল ‘আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকার’। তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির জন্য ইরান দীর্ঘ সময় ধরে সংযম দেখিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ইরানকে এমনভাবে আঘাত করবে যা হবে মারণাত্মক, নির্ভুল এবং বিস্ময়কর।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন