সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের হাইফা অঞ্চলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কিরেয়ত, উত্তর হাইফা শহর লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ওই বিবৃতিতে তারা জানায়, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও লেবাননে চলমান ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসাবেই এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হাইফা, কায়েসারিয়া, উত্তর গেলিল, লোয়ার গেলিল ও নাহারিয়াতে সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে।
এছাড়াও কিরিয়াত শামোনা অঞ্চল লক্ষ্য করে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও তারা ইসরায়েলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করেও হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন