সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলে নাগরিকদের উদ্দেশে এ বার্তা দেয় সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা আসন্ন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য কাজ করছে বলে পূর্ববর্তী একটি নোটিশে সতর্ক করার কয়েক মিনিট পরেই ওই নির্দেশনা জারি করা হয়।

সূত্র : আলজাজিরা।